পেটের ফ্যাট কমাতে খান মেথি শাকের পরোটা - The News Lion

পেটের ফ্যাট কমাতে খান মেথি শাকের পরোটা

 


দি নিউজ লায়নঃ

উপকরণঃ

 4-5 জনের

1 আঁটি মেথি শাক (কুচোনো) 

3 কাপ আটা

1 কাপ বেসন 

1 চা চামচ ঘি 

1/2 চা চামচ হলুদ গুঁড়ো 

1চা চামচ জিরে গুঁড়ো 

1 চা চামচ লঙ্কার গুঁড়ো 

1/4 চা চামচ জোয়ান

1/2 চা চামচ আদা বাটা 

 নুন পরিমান মতো 

3টি কাঁচা লঙ্কা কুচি

পরিমান মতো রিফাইন্ড তেল


প্রণালিঃ  

মেথি শাক ধুয়ে ভালো করে কুচি করে এক চামচ তেল এ কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, জোয়ান,  লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘি, বেসন  ও সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে।  দরকার হলে অল্প অল্প জল দিয়ে ময়ান দিতে হবে। 


মাখা হয়ে গেলে আটার গায়ে সামান্য তেল লাগিয়ে 30 মিনিট রেখে দিতে হবে। 30 মিনিট আবার একটু মেখে গোল গোল বল করে নিয়ে চাকি বেলনি তে সামান্য ময়দা ছিটিয়ে পরোটার আকারে বেলতে হবে। ফ্রাই প্যানে বেলে রাখা পরোটা উল্টে পাল্টে সেঁকে নিয়ে রিফাইন্ড তেল দিয়ে ভালো করে ভেজে ধনে পাতার চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.